বিকেলে ঘুম থেকে উঠলেই বিষণ্ণ লাগে কেন
আমাদের রাতের ঘুম মূলত দুই ভাগে বিভক্ত—র্যাপিড আই মুভমেন্ট বা স্বপ্নের স্তর এবং নন-র্যাপিড আই মুভমেন্ট বা স্বপ্নহীন স্তর। এই স্বপ্নহীন স্তরটি আবার হালকা, মাঝারি ও গভীর ঘুমে বিভক্ত। সাধারণত আমরা যখন চোখ বুজি, তখন জেগে থাকা অবস্থা থেকে ধীরে ধীরে হালকা ঘুম পেরিয়ে ননরেম (NREM) স্তরে প্রবেশ করি। এরপর প্রায় এক থেকে দুই ঘণ্টা…
