বালুভর্তি ট্রাকে মিললো কোটি টাকার ভারতীয় প্রসাধনী ও শাড়ি
হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় প্রসাধনী ও শাড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগান এলাকা থেকে এসব পণ্য জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান পরিচালনা করে…
