গ্যাস সংকটে বসে আছে ৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎকেন্দ্র
দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়ায় সেই সক্ষমতার বড় অংশই কাজে লাগানো যাচ্ছে না। বিদ্যুতের চাহিদা যখন বাড়ছে, তখনও গ্যাস সংকটে একের পর এক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকছে। আবার কোনো কোনো কেন্দ্র চালু রয়েছে ঢিমেতালে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, দেশের ৫২টি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১১ হাজার ৯৩৪…
