বেনজীর সিরিয়াল কিলার, তাকে ফেরাতে আমিরাতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সিরিয়াল কিলার হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি না থাকলেও বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। আইনি লড়াইয়ের জন্য আমিরাতে একটি ল ফার্মও নিয়োগ দিয়েছে সরকার। বেনজীরকে ফেরত আনা নিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জাতীয়…

Read More

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ বিদেশে পলাতক কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার শৈথিল্য দেখাবে না।

আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজিরসহ বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। তিনি জানান, বেনজীরের বর্তমান অবস্থান নিশ্চিত করা, প্রত্যর্পণপ্রক্রিয়া এগিয়ে নেওয়া, পাসপোর্ট জালিয়াতির অভিযোগ যাচাই এবং দেশে-বিদেশে অবৈধ সম্পদ শনাক্ত ও জব্দে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নিজের বক্তব্যে ২০০৯ সাল থেকে গুম-খুন-নির্যাতনের পরিসংখ্যান…

Read More