ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন
ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে শান্তি প্রচেষ্টায় ‘নতুন গতির’ প্রত্যাশা ব্যক্ত করেছে কিয়েভ। এক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশ এই শান্তি মীমাংসায় সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, তবে শেষ পর্যন্ত সংঘাতের সঙ্গে যুক্ত দেশগুলোকেই, অর্থাৎ রাশিয়া ও…
