বন্ধ ‘গরিবের ট্রেন’ দ্রুত চালু করুন
এই রেলপথ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও জামালপুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কৃষি ও স্থানীয় ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ কাপড়, জুতা, প্রসাধনী, চাটাই, ধান, দুধ, ডিম, কলা, মুরগি, ফল ও শাকসবজি এক বাজার থেকে অন্য বাজারে নিতেন এসব ট্রেনে। ফলে ট্রেন বন্ধ হওয়ায় যাত্রীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষিপণ্য পরিবহনকারীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী…
