ফেসবুকে বিরূপ মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে এ সংক্রান্ত সাময়িক বরখাস্তের আদেশ জারি করা…
