শিক্ষক রনজিলা নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে চলন্ত রিকশা থেকে পড়ে প্রাণ হারানো বগুড়ার প্রধান শিক্ষক রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাঁচদিনের পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৫ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল…
