বগুড়ায় সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিব-হাসিনার ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হচ্ছে। সরকার পরিবর্তনের পরও ওয়েবসাইট হালনাগাদ না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সাইডে ছবিটি দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের…
