অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ
অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে সংঘবদ্ধ অপরাধী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন সাগর শিকদার, অমল কীর্তনিয়া অভি, মিথুন সরকার, সুনীল মৃধা, কাজী উসরাত আঞ্জুমান…
