জেরার সময় অপচয় করার অভিযোগ প্রসিকিউশনের
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামিপক্ষের আইনজীবী মো. মনজুর আলমের বিরুদ্ধে জেরায় সময় অপচয় করার অভিযোগ তোলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ মঙ্গলবার এই অভিযোগ করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মামলার পলাতক পাঁচ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম। পাশাপাশি তিনি এই মামলায় গ্রেপ্তার দুই আসামিরও…
