তোমার বুকে অথৈ পানি, সাদা ফেনার ঢেউ
রূপসাগরের কন্যা শাহানাজ শিউলী রূপের সাগর কন্যা তুমি, মুক্তোঝরা হাসি,বালুচরে আছড়ে পড়ে ঢেউয়ের রাশি রাশি। তোমার বুকে অথৈ পানি, সাদা ফেনার ঢেউ,আকাশ-জলের প্রেমের বাঁধন জানে না তো কেউ। দিনের আলোয় সাগর করে রং বদলের খেলা,রাতের বেলায় চাঁদের আলোয় বসায় মিলনমেলা। গাংচিলেরা ডানা মেলে ফিরে আপন নীড়ে,মাতাল হাওয়া শান্তি আনে সাগরপাড়ের তীরে। নীল আকাশের মিলন ঘটে…
