নাটোরে পানিতে ডুবে দুই শিশু নিহত
নাটোরের গুরুদাসপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ছিল ৮ বছর। ফারহান উপজেলার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম একই এলাকার বাবুল হোসেনের ছেলে।
সোমবার (২৫ মে) দুপুরে গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান ও লাম দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান।
বাপ্পি/সা.এ
