ইবনুল আরাবির প্রেমগাথা | প্রথম আলো
রূপ ও গুণের বর্ণনা প্রেয়সীর রূপ বর্ণনায় ইবনুল আরাবি কোনো সংকোচ করেননি। নিজামের আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা বয়ানের পাশাপাশি তিনি নির্দ্বিধায় তাঁর শারীরিক সৌন্দর্যের বর্ণনাও ফুটিয়ে তুলেছেন। তরজুমান আল আশওয়াক্বের নানা ছত্রে তিনি নিজামের মধুময় অধরোষ্ঠ, উন্নত বক্ষ, কুমারীসুলভ লাজুকতা ও আবেগী মনোভাবের চিত্র ফুটিয়ে তুলেছেন। নিজামের এ সৌন্দর্যকে কবি মহান স্রষ্টার ঐশ্বরিক উপহার হিসেবে…
