নোয়াখালীতে ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিতণ্ডা, গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ
পুলিশ জানায়, কুলছুমা ওই গ্রামের বাসিন্দা আবদুল গনির দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সম্প্রতি বাড়ির পাশে কুলছুমা শিমগাছ লাগিয়েছিলেন। রোববার ওই শিমগাছ প্রথম স্ত্রীর ছেলে মো. সাইফুলের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে কুলছুমার সঙ্গে সাইফুল ও তাঁর দুই বোনের বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুলের পক্ষের লোকজন…
