চরম উত্তেজনা, হাতাহাতির ম্যাচে হালান্ডের জোড়া গোলে সিটির জয়
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় দিয়ে অভিযান শুরু করেছে ম্যানচেস্টার সিটি। উত্তেজনা, বৃষ্টিভেজা মাঠ আর ম্যাচের বিরতিতে টানেলের হাতাহাতির পরিস্থিতি পেরিয়ে পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। সিটির হয়ে দুই গোলই করেছেন আর্লিং হালান্ড। এস্তাদিও দো দ্রাগাওয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই উত্তেজনা চরমে ওঠে। মার্ক গুয়েহির সঙ্গে পোর্তোর গ্যাব্রিয়েল ভেইগার সংঘর্ষকে কেন্দ্র করে দুই…
