ডাস্টবিন থেকে জোড়া নবজাতকের মরদেহ উদ্ধার


বরিশাল নগরীর এক ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোড সংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় প্রাত্যহিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর সময় দুটি প্লাস্টিকের বাটি দেখতে পান। পরে পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বাটিগুলোর ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখে দ্রুত স্থানীয়দের জানান। খবর পেয়ে টহল পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সিটি করপোরেশনের কর্মীদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, আশপাশের কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল থেকে রাতের আঁধারে আবর্জনার সঙ্গে মরদেহ দুটি ফেলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কীভাবে নবজাতক দুটির মরদেহ ময়লার স্তূপে এল, তা উদঘাটনে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আইনগত তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *