অবশেষে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামিকে ধরলো ডিবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা আসামি আসির মিয়াকে (৩৫) গ্রেফতার করেন। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা। গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে…
