অনলাইন পোস্ট ঘিরে গোবিপ্রবির দুই বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনলাইন পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তিতুমীর হলের সামনে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর এলাকাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্বাগত মণ্ডল ডিবেটিং সোসাইটি ও আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।

এদিকে, ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে মেসেঞ্জারে ইমন হোসাইন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজকে হুমকি দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের গালাগাল ও মারধরের উদ্দেশ্যে খুঁজতে থাকেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে প্রক্টরের উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আইন বিভাগের শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, “ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। বিষয়টি সমাধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে। আমরা পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে আর কোনো সমস্যা নেই, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *