অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি 


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রী টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *