আগামীকাল শনিবার মেঘনা গ্রুপের নতুন প্রতিষ্ঠান ফ্রেশ স্যানিটারিওয়্যারের যাত্রা শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচরে এই স্যানিটারি কারখানা অবস্থিত।


বাজার কত বড়

জানা গেছে, ব্র্যান্ড ও উন্নত মানের স্যানিটারিওয়্যারের বাজার প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার। নন-ব্র্যান্ডেড ও অপেক্ষাকৃত কম মানসম্পন্ন পণ্যসহ পুরো বাজারের আকার আনুমানিক দুই হাজার কোটি টাকা।

এই বাজারের প্রতিবছর প্রায় ৮ থেকে ১০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। অর্থাৎ, স্যানিটারিওয়্যারের প্রতি গ্রাহকের চাহিদা বাড়ছে এবং উন্নত মানের পণ্যের জন্যও বাজার তৈরি হচ্ছে।

মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা বলেন, ‘নির্মাণসামগ্রীর বাজারে ক্রমাগত পরিবর্তন আসছে। গ্রাহকেরাও এখন পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি মান ও নির্ভরযোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। গ্রাহকদের এই চাহিদা পূরণে আমরা স্যানিটারিওয়্যার খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছি।’

তানজিমা মোস্তফা আরও বলেন, ‘মানসম্মত সিরামিক পণ্য, আধুনিক নকশা ও কর্মদক্ষতার সমন্বয়ে ফ্রেশ স্যানিটারিওয়্যার গ্রাহকদের কাছে সরবরাহের মাধ্যমে এই খাতে অবস্থান আরও শক্তিশালী করতে চাই। আধুনিক বাড়ি ও ভবনের জন্য প্রয়োজনীয় স্যানিটারিওয়্যার পণ্য ও সমাধান গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *