আদাবরে চাপাতি-লাঠি ও রশিসহ দুই যুবক গ্রেপ্তার


রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, লাঠি ও রশি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন আদাবর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে নবোদয় হাউজিং সোসাইটির কাঁচাবাজারসংলগ্ন খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুম (৩২) ও রাব্বি (২৬)। মাসুমের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোহাগপুর এলাকায়। তিনি বর্তমানে আদাবরের নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বসবাস করছিলেন। রাব্বির গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চুরাশ্রমগড়া এলাকায়। তিনিও নবোদয় হাউজিং এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাসুম আদাবর থানার মামলা নম্বর-১৭, তারিখ ১৯ জুন ২০২৬, দণ্ডবিধির ৩৯৩ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নবোদয় হাউজিং সোসাইটির কাঁচাবাজারসংলগ্ন খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাসুমের সঙ্গে রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি লাঠি ও রশি উদ্ধারের দাবি করেছে পুলিশ।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মামলার এজাহারনামীয় আসামি মাসুমকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাসুমের সঙ্গে রাব্বিকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, লাঠি ও রশি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *