‘রবি এআই স্পেস’ সাবস্ক্রিপশন নেবেন যেভাবে


 

এখন এআই ছাড়া যেন কোনো কাজই করতে পারেন না। আগের তুলনায় এখন এআইয়ের ব্যবহার অনেক বেড়েছে। অসংখ্য এআই চ্যাটবটও এসেছে প্রযুক্তি দুনিয়ায়। এবার রবি আজিয়াটা পিএলসি আনলো দেশের প্রথম অল-ইন-ওয়ান এআই হাব ‘রবি এআই স্পেস’। মাই রবি অ্যাপের মাধ্যমেই গ্রাহকেরা সহজে এই সেবাটি ব্যবহার করতে পারবেন।

এই সুবিধার কারণে একসঙ্গে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো বিশ্বখ্যাত একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের। একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাকের মাধ্যমে গ্রাহকেরা এসব সেবা ব্যবহার করতে পারবেন।

গ্রাহকেরা মোবাইল ডাটা বান্ডেল কেনার মাধ্যমেই এসব এআই মডেল ব্যবহার করতে পারবেন এবং এআই টোকেন সংগ্রহ করতে পারবেন। শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের প্রয়োজন বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে প্ল্যাটফর্মটি। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা থেকে শুরু করে দৈনন্দিন কাজের বিভিন্ন ক্ষেত্রে এআইভিত্তিক টুল ব্যবহার করে কাজকে আরও সহজ ও কার্যকর করা সম্ভব হবে।

এভরি এআই অ্যাপের মধ্যেই ব্যবহারকারীরা তাদের লাইভ টোকেন ব্যালেন্স দেখতে পারবেন। ফলে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন নেওয়া কিংবা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন হবে না।

মাই রবি অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশন নেওয়ার সহজ উপায় জানুন

  • প্রথমে আপনার ফোনে মাই রবি অ্যাপ ওপেন করুন।
  • অ্যাপের অফার বা সার্ভিস সেকশন থেকে রবি এআই স্পেস প্যাক বা অফারটি সিলেক্ট করুন।
  • আপনার পছন্দের সাবস্ক্রিপশন প্যাকটি বেছে নিয়ে মোবাইল ব্যালেন্স বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মূল্য পরিশোধ করে সাবস্ক্রিপশন নিশ্চিত করুন। ৯৯ টাকায় এক মাসের প্যাকেজে ৫ লাখ এআই টোকেন থেকে শুরু করে ৯৯৯ টাকার এক মাসের প্যাকেজ পাবেন। মাঝে আরও বেশ কিছু অ্যামাউন্টের প্যাকেজ থাকছে।
  • সফলভাবে সাবস্ক্রিপশন সম্পন্ন হওয়ার পর চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো জনপ্রিয় এআই মডেলগুলো একটি প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন।
  • বিস্তরিত জানতে ও অফারটি দেখতে রবির Official Robi AI Space পেজ ভিজিট করতে পারেন।

সূত্র: মাই রবি অ্যাপ, রবি এআই স্পেস ওয়েবসাইট

কেএসকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *