ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা ট্রাম্পের


ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যেকোনো দেশকেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানকে চুক্তিতে পৌঁছানোর যে সুযোগ দেওয়া হয়েছিল, তেহরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক অভিযান চালানো হবে।

ইরানের ওপর নতুন এই চাপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প মার্কিন মিত্রদের তেহরানকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় ওয়াশিংটনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে ইরানের তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে বিভিন্ন কোম্পানি, মধ্যস্থতাকারী এবং তেল পরিবহনকারী জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ নতুন নয়। ট্রাম্প প্রশাসন এর আগেও দেশটির তেল, নৌপরিবহন ও আর্থিক খাতকে লক্ষ্য করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন ঘোষণার মাধ্যমে সেই চাপ আরও জোরদার করার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *