ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই ইরান পুরোপুরি ধসে পড়ছে। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার (২৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান পুরোপুরি ধসে পড়ছে!!! প্রেসিডেন্ট ডিজেটি। তবে এ দাবির বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি। তেহরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে এর আগেও একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর একদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন, দেশটির প্রায় ১০০ শতাংশ সামরিক কারখানা ধ্বংস করেছেন এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে মাটিচাপা দিয়েছেন।

এদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর মধ্যেও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সঠিক চুক্তি করতে প্রস্তুত নয় বলে শুক্রবার মন্তব্য করেছিলেন ট্রাম্প।

সাংবাদিকদের তিনি বলেন, তারা চুক্তি করতে চায়। কিন্তু আমার মতে, তারা সঠিক চুক্তি করতে প্রস্তুত নয়।

ইরানের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প আরও বলেন, তাদের কোনো অর্থ নেই, কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তারা সেনাদের বেতন দিচ্ছে না, পুলিশকেও বেতন দিচ্ছে না। তাদের মূল্যস্ফীতি ৩৫০ শতাংশ।

স্ট্রেইট অব হরমুজ নিয়েও ট্রাম্প দাবি করেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথসহ দক্ষিণ ইরানের আশপাশের পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এতে সংঘাত বন্ধ এবং স্ট্রেইট অব হরমুজ দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে সম্মতি দেওয়া হয়। তবে বাস্তবায়নের শর্ত এবং ওই নৌপথে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধের কারণে পরে সেই সমঝোতা ভেস্তে যায়।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়।

সূত্র : আনাদোলু এজেন্সি



সালাউদ্দিন/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *