একপর্যায়ে ওই তিন নারীর ভিডিও ধারণ শুরু করেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।


প্রথমে পুলিশ পরিচয়ে বাসায় ঢোকেন পাঁচ ব্যক্তি। এরপর বিভিন্ন কক্ষ তল্লাশি শুরু করেন। বিষয়টি সন্দেহজনক মনে হয় ঘরে থাকা নারী ও তাঁর দুই পুত্রবধূর। পরিচপত্র দেখতে চাইলে এবার বলেন, তাঁরা সাংবাদিক। বলতে থাকেন, এই ঘরে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে, এমন তথ্য পেয়েছেন তাঁরা। একপর্যায়ে ওই তিন নারীর ভিডিও ধারণ করতে শুরু করেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবিও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আজ বুধবার হালিশহর থানায় মামলা করেছেন। মামলায় সাখাওয়াত হোসেন (৪০), মো. মাইনউদ্দিন (৪৬), মো. জাহিদ (৩০), মো. মোস্তাফিজ (৩৬) ও বাবুলকে (৩৬) আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাখাওয়াত হোসেন ও মো. মাইনউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *