এনসিপির কাছে আইআরআইয়ের জরিপ প্রতিবেদন হস্তান্তর


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) তাদের সর্বশেষ জাতীয় জরিপ প্রতিবেদন হস্তান্তর করেছে। একই সঙ্গে প্রতিবেদনের বিভিন্ন দিক ও ফলাফল নিয়ে এনসিপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল।

বুধবার (১২ আগস্ট) এনসিপির কার্যালয়ে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লকলে নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে তারা বৈঠক করেন।

বৈঠকে আইআরআইয়ের পক্ষ থেকে এনসিপির কাছে সর্বশেষ জাতীয় জরিপ প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে প্রতিবেদনের বিভিন্ন ফলাফল ও বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক মতবিনিময় হয়। পাশাপাশি ধারাবাহিক যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

আইআরআই প্রতিনিধি দলে আরও ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।

এনসিপির পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *