বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডের ৩৪ পদে চাকরির সুযোগ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ৩৪ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আজ সোমবার ৩ আগস্ট থেকে আবেদন শুরু।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
মোট পদসংখ্যা: ৩৪টি (স্থায়ী/অস্থায়ী)।
পদসমূহ: বৈজ্ঞানিক কর্মকর্তা (২৯টি), ফার্ম ম্যানেজার ( স্থায়ী/অস্থায়ী ২টি), সহকারী পরিচালক-অর্থ (১টি), সহকারী পরিচালক-হিসাব ও অর্থ (অস্থায়ী ১টি) এবং অডিট অফিসার (১টি)।
