কিডনি জটিলতায় আইসিইউতে চিকিৎসাধীন ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান শুভ মারা গেছেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় কিডনি হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি।
শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ শিক্ষার্থী।
বিভাগের কোর্স কো-অরডিনেটর ড. মো. আতাউর রহমান মিয়াজি বলেন, ‘ছেলেটার অসুস্থতার সময় আমি তাকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছিলাম। ওর মৃত্যুর তথ্যটি তাদের ব্যচের ক্লাস প্রতিনিধি বর্নার কাছে জানতে পেরেছি।’
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও বন্ধুদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকে স্মরণ করে আবেগঘন নানা পোস্ট দেন তার সহপাঠী ও বন্ধুরা।
সহপাঠী ইমরান শুভ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমাদের সহপাঠী এবং ক্লাসের অন্যতম শান্তশিষ্ট ছেলে হাবিবুর রহমান শুভ (SLE) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক।’
শুভর মৃত্যুতে তার সহপাঠী, বন্ধু ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকাহত তার সহপাঠীরা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরটি/এমআইএইচএস/
