কুষ্টিয়ায় কুকুরের কামড়ে আহত ২২
কুষ্টিয়ার ভেড়ামারায় এক দিনে কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বাহিরচর ইউনিয়নের আটষট্টি পাড়ায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার ১০ জন রয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কুকুরের আক্রমণের শিকার হন তারা। সবাই ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন।
আহতদের মধ্যে আছেন— জহুরুল (আটষট্টি পাড়া), আব্দুল হান্নান (ক্লিক মোড়), নায়েব আলী মোল্লা (আটষট্টি পাড়া), ডাবলু মোল্লা (আটষট্টি পাড়া), জাহাঙ্গীর, রুবিনা, হালিম, বাবুল, রজিনা, রিয়াদুল, বাইজিদ ও মানিক।
মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ও আশপাশের এলাকায় আক্রান্ত ১০ জন হলেন— মো. হালিম (৪০), বাইজিদ (৫), বাপ্পি (২৮), মোছা. রিজিয়া খাতুন (৫৫), মো. ফিরাজুল (৪৫), মোছা. জামেলা খাতুন (৪০), মো. বাবলু (৫৫), মো. নাজমুল (২৩), মোহাম্মদ নুর (৬) ও মোছা. খাদিজা (১০)।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মিজানুর রহমান জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি সবাইকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
