খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


খাগড়াছড়ি জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. বেলাল হোসেন রনি (৪৬) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় খাগড়াছড়ির একটি টিম খাগড়াছড়ি সদর থানাধীন কদমতলী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কদমতলী এলাকায় নিয়মিত অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. বেলাল হোসেন রনি (৪৬), খাগড়াছড়ি সদর থানার ৫ নং ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা মঙ্গল মিয়া ও শাহাজান পারভীনের ছেলে।

​উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় খাগড়াছড়ি সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



সালাউদ্দিন/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *