গুলশানের স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার অর্ধশতাধিক 


প্রকাশিত: ১৩:৫২, ২০ আগস্ট ২০২৬  

গুলশানের স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার অর্ধশতাধিক 

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা


রাজধানীর গুলশান থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। 

ডিএমপি জানায়, বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানার রোড নং-২৪ -এ অবস্থিত ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড নং-৯৯ -এ অবস্থিত ‘হট স্টোন স্পা’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *