গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জ্বালানি, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতের বেসরকারীকরণ বন্ধ এবং মার্কিন চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরের বিরামপুরে প্রচারযাত্রা ও সমাবেশ হয়েছে।
সমাবেশে জানানো হয়, বুধবার ফুলবাড়ী গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ তরিকুল, সালেকীন ও আমিনের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে। এ কর্মসূচির মধ্য দিয়ে প্রচারযাত্রা শেষ হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি আমিনুল ফরিদ, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য হারুন উর রশীদ ও মাহতাব উদ্দিন আহমেদ, জ্বালানি বিশেষজ্ঞ মাহবুব সুমন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের দিনাজপুর প্রতিনিধি মনির হোসেন, উত্তরবঙ্গ কৃষক মঞ্চের নেতা শাহনেওয়াজ ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজনৈতিক কর্মী সুমাইয়া শাহীন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সহসভাপতি শুভাশিস চাকমা, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, ঢাকা মহানগর সম্পাদক ইকবাল কবীর প্রমুখ।
