চট্টগ্রামে একজন মেয়াদ উত্তীর্ণ মেয়র আছেন: শফিকুর রহমান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “চট্টগ্রামে একজন মেয়র আছেন, যাঁর মেয়াদ নাই , তাঁকে আমরা মেয়াদ উত্তীর্ণ বলবো৷ এখন শুনি যে তিনি যতদিন ইচ্ছা ততদিন নাকি থাকবেন৷”

তিনি একে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে চসিক মেয়রকে উদ্দেশ্য করে বলেন, “আপনি আবার নির্বাচিত হয়ে আসেন৷ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সম্মানের সাথে আপনি নেতৃত্বদেন, আমাদের কোন আপত্তি নাই৷ কিন্তু ভোটে যদি জনগণ অন্যকাউকে নির্বাচিত করে তাও আপনাকে মেনে নিতে হবে৷ “

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী থেকে শুধু হওয়া ৬ দফা দাবিতে ১১ দলের লংমার্চ চট্টগ্রামের লালদিঘীর ময়দা এসে পৌছানোর পর আয়োজিত সমাবেশে দেয়া ভাষনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এসব কথা বলেন৷

এসময় তিনি সরকারকে নির্বাচনি ইশতেহারের কথা স্মরণ করিয়ে বলেন, “আপনারা নির্বাচনের আগে ৩১ দফাতে বলেছিলেন সমাজের প্রতিটি স্থরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই শুধু দেশ চালাবে৷”

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, “এখন যে জায়গা জায়গায় প্রশাসক বসালেন তারা কি জনপ্রতিনিধি ?”



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *