‘চোর চোর’ বলে পথচারীর চিৎকার, ধাওয়া দিয়ে অপরাধীকে ধরলেন সার্জেন্ট


রাজধানীর মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেট এলাকায় মালামালসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন পল্লবী ট্রাফিক জোনের দায়িত্বরত এক সার্জেন্ট। অভিযুক্ত ব্যক্তির নাম জসীম।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পল্লবী ট্রাফিক পুলিশের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শনিবার বিকেল ৩টার পর মোল্লা মার্কেটের সামনে এক পথচারী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর পিছু ধাওয়া করে ছিনতাই হওয়া মালামালসহ তাকে আটক করেন।

পরে উদ্ধার করা মালামাল ও আটক ছিনতাইকারীকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয় বলে জানান আকতার হোসেন।

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *