‘চোর চোর’ বলে পথচারীর চিৎকার, ধাওয়া দিয়ে অপরাধীকে ধরলেন সার্জেন্ট
রাজধানীর মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেট এলাকায় মালামালসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন পল্লবী ট্রাফিক জোনের দায়িত্বরত এক সার্জেন্ট। অভিযুক্ত ব্যক্তির নাম জসীম। শনিবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পল্লবী ট্রাফিক পুলিশের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শনিবার বিকেল ৩টার পর মোল্লা…
