জয়পুরহাটে মাদক বিরোধী অভিযান, ১৫০ ইয়াবাসহ গ্রেফতার ১
জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০’পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবি জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন পাঁচবিবি উপজেলার বড় নারায়নপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন আপেল (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের লতিহাটির অদূরে মাদক কেনাবেচার খবরে অভিযান চালায় ডিবি। এ সময় আপেলের দেহ তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশের এসআই শাখাওয়াত হোসেন, এসআই আব্দুল্লাহ আল নোমান, এএসআই সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান ও এএসআই সোহেল রানাসহ সঙ্গে থাকা অন্যান্য ফোর্স অভিযানে অংশ নেন।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আপেলকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। আপেলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে এবং জয়পুরহাট পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি ।
সাজু/নিএ
