জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে নানা কর্মসূচি


যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ উপলক্ষে আগামী ২৭ আগস্ট (১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হবেন। সকাল ৬টা ৪৫ মিনিটে সেখান থেকে শোভাযাত্রা সহকারে জাতীয় কবির সমাধিতে যাত্রা করা হবে।

পরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এরপর সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঢাবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)।

এ ছাড়া জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ ভাদ্র বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রয়েছে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক। তার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

আরটি/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *