ঝালকাঠিতে এক দোকানে মিলল তিন টন নিষিদ্ধ পলিথিন
প্রকাশিত: ১৮:০৯, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১০, ৩০ আগস্ট ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠি শহরের একটি দোকানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন। তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।

