দর্শকের হৃদয়ে অর্পিতা: ‘তুমি তো চলেই যাবে’ দিয়ে যার নাটকে অভিষেক


২০২২ সালে বন্ধুর পরামর্শে একটি ব্যাংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেলিংয়ে পা রাখেন রাজবাড়ীর মেয়ে অর্পিতা মিত্র। মডেলিংয়ের পর থেকেই তাঁর কাছে নাটকে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। তবে শুরুতেই এমন কোনো কাজ করতে চেয়েছিলেন, যেখানে গল্পের গভীরতা ও মানসম্পন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ থাকবে।

যথাযথ অডিশন দিয়ে মাসুম শাহরিয়ার পরিচালিত ‘তুমি তো চলেই যাবে’ নাটকের ‘ঊর্বী’ চরিত্রে সুযোগ পান অর্পিতা। অভিনেতা খায়রুল বাসারের বিপরীতে তাঁর সাবলীল ও পরিপক্ক অভিনয় প্রথম নাটকেই দর্শক থেকে শুরু করে সমালোচকদের মন জয় করে নিয়েছে।

পূর্বে থিয়েটার বা অভিনয়ের অভিজ্ঞতা না থাকায় নাটকটির শুটিংয়ের আগে প্রায় এক মাস তাঁকে প্রশিক্ষণ দেন পরিচালক। প্রথম কাজেই এমন সাড়াকে নিজের সৌভাগ্য মনে করছেন অর্পিতা। তিনি সেট ও অভিনয়ের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার জন্য সহশিল্পী খায়রুল বাসার ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

May be an image of one or more people and people smilingঅর্পিতা মিত্র

উল্লেখ্য যে, ২০২৩ সালে ‘শিশুর বিকাশ ও সামাজিক সম্পর্ক’ বিষয়ে স্নাতক শেষ করলেও এখন অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চান অর্পিতা। রাজবাড়ীর এক সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়া অর্পিতা শৈশবে গান ও নাচের তালিম নিয়েছিলেন। আপাতত ছোট পর্দায় নিয়মিত কাজ করার পাশাপাশি ভবিষ্যতে নারীকেন্দ্রিক ও রোমান্টিক গল্পে ভিন্নধর্মী চরিত্র দিয়ে বড় পর্দায় জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *