ঝিনাইগাতীতে চোরাই বালু পরিবহনের সময় মাহিন্দ্র উল্টে চালক নিহত


শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই বালু পরিবহনের সময় মাহিন্দ্র গাড়ী উল্টে মিজান মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাঁচ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মরহুম কুটন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো মিজান মিয়া একটি মাহিন্দ্র গাড়ী নিয়ে বাকাকুড়া এলাকায় চোরাই বালু পরিবহনের জন্য যান। বালু বোঝাই করে গাড়ীটি নিয়ে যাওয়ার সময় উঁচু-নিচু ও দুর্গম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক মিজান মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম. নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *