নড়াইল সদরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু


নড়াইল সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার তুলারামপুর ব্যাতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তুলারামপুর এলাকায় পৌঁছালে রেল লাইনের উপর অবস্থান করা অজ্ঞাতনামা এক ব্যক্তি কাটা পড়েন। এতে দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আরও বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *