ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩ জন


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ২৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, সিলেট বিভাগে একজন এবং রংপুর বিভাগে ৭ জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ৪২ জন পুরুষ ও ৫৪ জন নারী এবং একজন অজ্ঞাত।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *