ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষার্থীদের মতামত পর্যালোচনা করে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়), সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন এবং সরকারি সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে আগামী বৃহস্পতিবারের (২৭ আগস্ট) মধ্যে শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়নে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

স্থানান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

এএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *