ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষার্থীদের মতামত পর্যালোচনা করে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছে। রোববার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়), সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি,…
