তেহারী কিনে বিতরণ, খুলনায় ২ যুবলীগ কর্মী গ্রেপ্তার


প্রকাশিত: ১১:২১, ১৫ আগস্ট ২০২৬  


নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

তেহারী কিনে বিতরণ, খুলনায় ২ যুবলীগ কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই যুবলীগকর্মী


১৫ আগস্ট উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে তেহেরী কিনে বিতরণের অভিযোগে খুলনায় দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবলা কারিকর পাড়ার কাজী মুন্সির পুত্র পারভেজ হাসান (২৯) ও কেশবলাল রোডস্থ কবির বটতলার মো. কামরুজ্জামানের ছেলে মো. সাব্বির হোসেন সৈকত (২৮)। তারা দুজনই  যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিনজন সদস্য ১০ প্যাকেট তেহারী কিনে খালিশপুর আবু নাসের মোড়, গোয়ালখালির মোড় এবং দৌলতপুর থানাধীন লেকভিউ রেস্টুরেন্টের সামনে কিছু লোককে জড়ো করে বিতরণ করেন। সে সময় ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি নজরে আসার পর দৌলতপুর থানা পুলিশ প্রচারিত ছবি দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়ছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম বলেন, “গভীর রাতে খাদ্য বিতরণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে জনমনে পূর্বস্মৃতি জাগ্রত করার অপচেষ্টা চালানো হয়। পুলিশি তৎপরতায় তাদের এ অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় অপু নামে একজন ব্যক্তি পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।” 

তিনি বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে কোনো সাংগঠনিক কার্যক্রম নয়। আইন ভঙ্গ করলে পরিচয় নয়, অপরাধই হবে বিবেচনার বিষয়।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *