দিল্লিতে ধসে পড়েছে ৬ তলা ভবন 


ভারতের রাজধানী দিল্লিতে একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।  ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন। বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভবনটি থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং আরো জীবিতদের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ আটকা পড়াদের সংখ্যা জানাতে অস্বীকার করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ৭৫ শয্যার পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি দুপুর দেড়টার দিকে ধসে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধসের সময় ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু রবিবার ছিল, তাই বেশিরভাগই ‘বাড়িতে’ ছিলেন। 

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী ধসে পড়া ভবনটিকে ‘হোস্টেল ডেজ’ নামের পুরুষদের একটি পিজি (পেয়িং গেস্ট) হিসেবে বর্ণনা করেছেন।

প্রাথমিক দৃশ্যে দেখা যায়, ভবনটির কাছে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে এবং দমকলকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছেন। স্থানীয়রা উদ্ধারকারী দল ও যন্ত্রপাতির আসার অপেক্ষা না করেই হাত দিয়ে ধ্বংসস্তূপের মধ্যে খোঁড়াখুঁড়ি করছিল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *