নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে যা লিখলেন প্রধানমন্ত্রী
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এই শুভকামনা জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান লিখেছেন, ‘গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি-প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট থেকে নেওয়া
তিনি আরও লিখেছেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।’
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের ঐতিহাসিক মুহূর্ত।
কেএইচ/এসআর
