নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী
প্রকাশিত: ২২:৩৮, ৩০ আগস্ট ২০২৬
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রবিবার সাভার পৌর এলাকার নামা বাজার মহল্লায় খাদ্য গুদাম পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌর এলাকার নামা বাজার মহল্লায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাকে আরো একটু দেখতে হবে; বুঝতে হবে। তারপরই সিদ্ধান্ত নেব, কীভাবে এখান থেকে দুর্নীতি সরানো যায়।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

