পিংক বাসে উঠে যা দেখলাম


সকাল ৮টা ৪৫ মিনিটে অবশেষে বাসটি মতিঝিলের উদ্দেশে যাত্রা শুরু করল। মোহাম্মদপুর বাস ডিপো থেকে ছেড়ে আসা বাসটির নির্ধারিত রুট ছিল-শংকর, ধানমন্ডি ১৫, সিটি কলেজ, নিউমার্কেট, টিএসসি, সচিবালয় হয়ে মতিঝিল।

বাস চলতে শুরু করতেই টেলিভিশনের কর্মীরা নিজেদের কাজ শুরু করে দেন। কেউ যাত্রীদের ভিডিও ধারণ করছিলেন, কেউ নিচ্ছিলেন সাক্ষাৎকার। আবার কোনো কোনো ক্যামেরা পারসন নারী চালকের সামনে গিয়ে গাড়ি চালানোর দৃশ্য ধারণ করার চেষ্টা করছিলেন।

এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে বিরক্তি তৈরি হয়। একপর্যায়ে তাঁরা প্রতিবাদও করেন। যাত্রীরা জানান, গতকালও এভাবে ভিডিও ধারণ করতে গিয়ে চালকের মনোযোগে বিঘ্ন ঘটেছিল।

বাসটি শংকরের কাছাকাছি পৌঁছালে ছায়ানট ভবনের সামনে কয়েকজন নারী যাত্রীকে হাত ইশারা করে বাস থামানোর চেষ্টা করতে দেখলাম। চালক নিজেও এই রুট ও বড় সড়কে বাস চালানোর ক্ষেত্রে অনেকটাই নতুন।

আগে বড় রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকায় চালককে বেশ সতর্কভাবেই ডাবল ডেকার বাসটি চালাতে হচ্ছে। তিনি রাস্তার ডান পাশে ডিভাইডারের কাছাকাছি থেকে বাস চালাচ্ছিলেন। একই সঙ্গে কোন কোন স্টপেজে যাত্রী ওঠানামা করবেন, সে বিষয়েও এখনো স্পষ্ট ধারণা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *